খেলার ময়দানকে দুর্নীতিমুক্ত করতে ক্রীড়ামন্ত্রীকে অভিনব প্রস্তাব অভিষেকের, বিস্ফোরক চিঠি
কলকাতা: ক্রিকেটের বাইশ গজ হোক বা অন্যান্য খেলা, ময়দান জুড়ে দুর্নীতির পাহাড়। ক্রীড়া প্রশাসকদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কারও বিরুদ্ধে টাকার বিনিময়ে দলে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ, তো কারও নাম জড়িয়েছে নিয়ম বহির্ভূতভাবে ক্রীড়া প্রশাসনের মসনদ আঁকড়ে থাকার। অনেক সময় উঠতি খেলোয়াড়েরা প্রতারণার শিকার হচ্ছে, দুর্নীতির কাছে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে। বাংলার ক্রীড়া ময়দানকে দুর্নীতিমুক্ত করতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর দ্বারস্থ হলেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট তথা এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল গভর্নিং কাউন্সিলে থাকা অভিষেক ডালমিয়া।…

