Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘৫০ কোটি কিছুই না, দুর্নীতির কথা আগেই জানিয়েছিলাম পার্টিকে’ বিস্ফোরক SSC’র প্রথম চেয়ারম্যান
‘৫০ কোটি কিছুই না, দুর্নীতির কথা আগেই জানিয়েছিলাম পার্টিকে’ বিস্ফোরক SSC’র প্রথম চেয়ারম্যান

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( SSC Scam )  ইডির তল্লাশিতে এখনও পর্যন্ত যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা কিছুই নয়! এবিপি আনন্দর (ABP Ananda )  কাছে বিস্ফোরক তৃণমূল আমলের SSC-র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। একই সঙ্গে তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee ) একা এই কাজ করেছেন, এটাও মেনে নেওয়া কঠিন। টাকা কার ? তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, এই যে বিপুল পরিমাণে টাকা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি পেল, সেই টাকা কার…

Read More