প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে
প্যারিস : জীবনযাপনে খরচ বেড়ে যাওয়া, স্কুলের পরিস্থিতি এবং জনসেবা ব্যবস্থার উপর চাপের মতো বিষয়গুলিকে সামনে রেখে আয়োজিত বিক্ষোভের সময় গত সপ্তাহান্তে যে উত্তেজনা ছড়িয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হল ফ্রান্সে। তারই অংশ হিসেবে শনিবার সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম (সামরিক মর্যাদাসম্পন্ন পুলিশ) মোতায়েন করা হয়েছে। খবর অনুযায়ী, পুলিশের তথ্যমতে, প্যারিসে আয়োজিত নতুন বিক্ষোভ কর্মসূচিতে ১ লক্ষ ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন। এপি-র প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের আগে প্যারিসের প্রধান জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র…

