Bickram Ghosh Rhythmscape 2.0: পঁচিশে পা বিক্রম ঘোষের ‘রিদমস্কেপ’, নতুন অ্যালবামে ফিউশনের সঙ্গে হিপ-হপের ছোঁয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইটার্নাল সাউন্ডস ও ক্যালকাটা হেরিটেজ কালেক্টিভ (CHC) নিবেদন করল বিক্রম ঘোষ-এর ফিউশন মিউজিক অ্যালবাম রিদিমস্কেপ ২.০, টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে। বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ড রিদিমস্কেপ এর পঁচিশ বছর পূর্ণ হল। পাশাপাশি এই ব্যান্ডের প্রথম অ্যালবাম এরও পঁচিশ বছর পূর্ণ হলো। প্রকাশ পেল নতুন সাতটা ট্র্যাক নিয়ে রিদিমস্কেপ ২.০। উপস্থিত ছিলেন ইটার্নাল সাউন্ডসের পক্ষে উৎসব পারেখ, গৌরাঙ্গ জালান, মায়াঙ্ক জালান। পঁচিশ বছর পর, বিক্রম ঘোষ ফিরে এলেন সেই সাউন্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে, যার সূচনা তিনিই করেছিলেন…
