গণপতিকে তুষ্ট করতে প্রসাদের পাতে রাখুন এই সব মিষ্টি! কী ভাবে বানাবেন, রইল রেসিপি
গণপতির আবাহনে মেতে উঠেছে গোটা দেশ। মহারাষ্ট্রের অন্যতম বড় উৎসব হলেও দেশের নানা প্রান্তে গৌরীপুত্রের আরাধনা হয়ে থাকে। মন-প্রাণ দিয়ে বিঘ্নহর্তা গণেশের পুজো করলে তিনি ভক্তের দুঃখ-কষ্ট ঘুচিয়ে দেবেন। আর তাঁকে তুষ্ট করার জন্য গণেশ চতুর্থীর দিন অবশ্যই তাঁর প্রসাদের ভোগে থাকতে হবে মোদক আর লাড্ডু। এই মোদক বিভিন্ন ধরনের হতে পারে। ঈশ্বরকে তুষ্ট করার জন্য যে কোনও রকম মোদকই নিবেদন করা যায়। দেখে নেওয়া যাক, মোদক ছাড়াও ভগবান গণেশের প্রিয় মিষ্টি কী কী! মোদকের পাশাপাশি মহারাষ্ট্রের এক বিশেষ…

