কুয়াশার কারণে বাতিল গঙ্গাসাগর যাওয়ার ফেরি পরিষেবা, বিক্ষোভ যাত্রীদের
ঘন কুয়াশার কারণে সকালে ফেরি বাতিল থাকায় গঙ্গাসাগরে যেতে গিয়ে সমস্যায় পড়লেন পূণ্যার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান যাত্রীরা। শনিবার সাতসকালেই সংস্থার তরফে মেসেজ করে ফেরি বাতিল করার কথা জানানো হয়। এরপরেই আজ মিলিলিয়ম পার্কে পৌঁছে যাত্রীরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য এবং ভিন রাজ্যের পূণ্যার্থীরা জলযানে মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাসাগরে যান। এবারও গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেকেই টিকিট কেটেছিলেন। টিকিটের দামও ছিল অনেক বেশি। আজ অনেকেই পৌঁছেছিলেন মিলিনিয়াম পার্কে।…

