এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও
কলকাতা: জাহাজ নির্মাণ প্রকল্পের শিলান্যাস করতে কলকাতায় এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন মোট ৫ টি প্রকল্পের ভূমিপুজো করলেন তিনি। তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের সুখ্যাতি। তিনি বললেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। তৈরি হচ্ছে নতুন সুযোগও।” একই সঙ্গে জাহাজ নির্মাণ নিয়ে গার্ডেন রিচ শিপবিল্ডার্সের ক্ষমতা বৃদ্ধির কথাও বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়াও ঘোষণা করে হাওড়াতে নতুন টিম্বার পন্ড তৈরির কথাও। তিনি বলেন, “রায়চকে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের নতুন কারখানায় ২০০…

