Bill Gates in India AI summit 2026: বেলাগাম ব্যাভিচারে যৌনরোগ! এপস্টাইন ফাইলে সেক্স-ম্যানিয়ার জন্য ‘দাগি’ বিল গেটসকে ব্যান করল ভারত? AI সামিটে নেই টেক-সম্রাট?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একবিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী হাতিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। এই প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিতে এবং ডিজিটাল বিপ্লবের নতুন অধ্যায় সূচনা করতে ভারত সরকার আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। দিল্লির প্রগতি ময়দানের হাই-টেক ‘ভারত মণ্ডপমে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক সম্মেলনের উদ্বোধন করেন। তবে উদ্ভাবন আর প্রযুক্তির এই উৎসব ছাপিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের উপস্থিতি এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন বিতর্ক। এক সম্মেলনে দুই…

)