Gautam Gambhir On MS Dhoni: ‘এমএস ভারতীয় ক্রিকেটে আশীর্বাদ’, গম্ভীরের চোখে ধোনি স্বার্থহীন প্রকৃত দেশভক্ত!
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: এমএস ধোনি ও গৌতম গম্ভীর (MS Dhoni And Gautam Gambhir), প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন। ধোনির অভিষেকের অনেক আগেই গম্ভীর টিমে ঢুকে পড়েছিলেন। ধোনির নেতৃত্বে বহু বছর খেলেছেন গম্ভীর। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ও ২০১১ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ধোনির ভারতকে কাপ জেতানোর নেপথ্যে ছিলেন বাঁ-হাতি মারকুটে ব্যাটার। দু’বারই বিশ্বকাপের ফাইনালে সেরা হয়েছিলেন গম্ভীর। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়েতে গম্ভীর ১২২ বলে ৯৭ করেছিলেন। ধোনি ৭৯ বলে ৯১ রানে অপরাজিত…

