‘যে বা যারা যুক্ত’…গাজায় হাসপাতালে হামলা নিয়ে প্রতিক্রিয়া মোদির
নয়াদিল্লি: গাজার হাসপাতালে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিভাজন চোখে পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হাসপাতালে হামলার তীব্র নিন্দা করলেন তিনি। জানিয়ে দিলেন গোটা ঘটনায় হতবাক তিনি। হামলার নেপথ্যে যে বা যারাই থাকুক না কেন, তাদের উপরই এর দায় বর্তাবে বলে মন্তব্য করলেন। (Israel Palestine War) মঙ্গলবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আহলি আরব হাসপাতাল। তাতে এখনও পর্যন্ত ৫০০-র বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে অধিকাংশই…


