Gaza Strip fire: পার্টি চলাকালীন আচমকাই আগুন, ভস্মীভূত ২১ জন, গুরুতর আহত একাধিক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা স্ট্রিপের একটি বিল্ডিংয়ে আগুন লেগে অন্তত ২১ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। উত্তর গাজা স্ট্রিপের ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চারতলা আবাসিক ভবনের উপরের তলা দিয়ে প্রচণ্ড আগুনের শিখা বেরোতে দেখা যায়। পরবর্তীতে তা নিয়ন্ত্রণের জন্য এক ঘন্টারও বেশি সময় লাগে।আহতদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যে দেশ মিশরের সঙ্গে হাত মিলিয়ে গাজা সীমান্তে বন্ধ করেছিল সেই ইজরায়েলও অবরোধ তুলে নিয়ে জানায় যে যাদের চিকিৎসা…

