সদ্যোজাতদের জন্মের শংসাপত্র নিতে গিয়েছিলেন বাবা, ফিরে এসে দেখলেন সব শেষ, গাজায় ১৭০০০ শিশু নিহত
নয়াদিল্লি: যুদ্ধ়বিরতির পক্ষে বার বার দাবি উঠলেও, গাজায় ইজরায়েলি হানায় হতাহত বেড়েই চলেছে লাগাতার। এবার মর্মান্তিক ঘটনা সামনে এল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা থেকে। যুদ্ধ মাথায় নিয়েই সম্প্রতি যমজ সন্তানের বাবা হন মহম্মদ আল-কুমসান নামের এক যুবক। স্ত্রী এবং সদ্যোজাত সন্তানদের বাড়িতে রেখে জন্মের শংসাপত্র নিতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে আর কাউকে জীবিত দেখলেন না তিনি। (Israel Gaza War) প্যালেস্তাইনের গাজার দের আর বালাহ্-র ঘটনা। তিন দিন আগে মহম্মদের স্ত্রী জুমানা (২৮) যমজ সন্তানের জন্ম দেন, ছেলে আসের…

