পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
লিসবন: দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বহুল চর্চিত সেই বিয়ে নিয়ে এখনও ফুটবল বিশ্ব আলোড়িত। আর এর মাঝেই জল্পনা তৈরি হল রোনাল্ডোর পারিবারিক কোন্দলকে ঘিরে। বলাবলি হচ্ছে, রোনাল্ডোর বিয়ের খবর জানতেনই না তাঁর মা ও বোনেরা! রোনাল্ডো-জর্জিনার বিয়ের ৩০ সেকেন্ড আগে নাকি তা জানতে পারেন রোনাল্ডোর মা ও পরিবারের সদস্যরা! রোনাল্ডো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান ছিল ভীষণই গোপনীয়। শোনা গিয়েছে, রোনাল্ডো, জর্জিনা ছাড়া শুধু রোনাল্ডোর সন্তানেরা ছিলেন সেই অনুষ্ঠানে। রোনাল্ডোর মা ডলোরেস অ্যাভেইরো ও বোনেরা কেউই…


