East Bengal : ব্যারেটোর টিমকে হারাল ইস্টবেঙ্গল, প্রথম ম্যাচ থেকেই কলকাতা লিগ জমিয়ে দিল লাল-হলদু ব্রিগেড
East Bengal : গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবারও প্রথম ম্যাচ থেকেই ছন্দে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ফল, ইস্টবেঙ্গল ৩, জর্জ টেলিগ্রাফ ০। কলকাতা : জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের। গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল জয় দিয়েই শুরু করল কলকাতা ফুটবল লিগ ২০২৬-এ তাদের অভিযান। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে লাল-হলুদ শিবির ৩-০ ব্যবধানে হারাল জর্জ টেলিগ্রাফকে। প্রতিপক্ষের ডাগআউটে ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ ব্যারেটো। তবে তাঁর দল ইস্টবেঙ্গলের আক্রমণের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে…

