
East Bengal : গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবারও প্রথম ম্যাচ থেকেই ছন্দে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ফল, ইস্টবেঙ্গল ৩, জর্জ টেলিগ্রাফ ০।
কলকাতা : জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের।
গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল জয় দিয়েই শুরু করল কলকাতা ফুটবল লিগ ২০২৬-এ তাদের অভিযান। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে লাল-হলুদ শিবির ৩-০ ব্যবধানে হারাল জর্জ টেলিগ্রাফকে। প্রতিপক্ষের ডাগআউটে ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ ব্যারেটো। তবে তাঁর দল ইস্টবেঙ্গলের আক্রমণের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
এরপর একাধিক সুযোগ তৈরি হলেও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। ৪৫+৪ মিনিটে পেনাল্টি থেকে জোসেফ জাস্টিন গোল করে ব্যবধান ২-০ করেন।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ-এর হাতে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যবাহী লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয়। এবারের কলকাতা ফুটবল লিগ কিংবদন্তি ফুটবলার সাহু মেওয়ালালের নামে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পুত্রও। সেই মঞ্চ থেকেই সাহু মেওয়ালালের স্মৃতিতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট (স্ট্যাম্প)-এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
Jul 12, 2026 10:44 PM IST
