অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
ভোপালের বহুচর্চিত ত্বিশা শর্মা রহস্যমৃত্যু মামলায় তদন্ত আরও জোরদার করল সিবিআই। এবার ঘটনার পুনর্গঠন বা ‘ক্রাইম সিন রিক্রিয়েশন’-এর পথে হাঁটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিনেত্রীর স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাক্রম ফের তৈরি করবে CBI। সূত্রের খবর, ত্বিশা কে কীভাবে ফাঁস থেকে নামানো হয়েছিল, সেটাই খতিয়ে দেখতে চায় তদন্তকারী দল। সেই জন্য ব্যবহার করা হবে প্রায় ৮০ কেজি ওজনের একটি ডামি। অভিযুক্তদের দাবি ও ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মধ্যে আদৌ মিল রয়েছে কিনা, তা যাচাই…

