নিষিদ্ধ করা হল বাঁধাকপি মাঞ্চুরিয়ান এই রাজ্যে! কেন?
আবার বিতর্কে বিশেষ চিনা খাবার গোবি মাঞ্চুরিয়ান। ভারতের রাস্তার বিক্রেতাদের কাছে সহজলভ্য একটি ফাস্ট ফুড হল গোবি মাঞ্চুরিয়ান। আর এবার এই সুস্বাদু পদটি নিয়েই গোয়ায় শুরু বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মাপুসাতে এটি নিষিদ্ধ করা হয়েছে এরইমধ্যে। প্রশ্ন উঠছে, কেন নিষিদ্ধ করা হল? শোনা গিয়েছে, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি থেকে শুরু করে কৃত্রিম রং ব্যবহার করার মতো অনেক কিছুই এর কারণ হতে পারে। যদিও এর আগেও গোয়াতে গোবি মাঞ্চুরিয়ান নিষিদ্ধ করা হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুসারে, গোয়ার মাপুসাতে স্টল এবং অন্যান্য…

