মিথ্যে বলছে নাকি সত্যি..বলে দেবে মোবাইল ফোন! ‘লাই ডিটেক্টর টেস্ট’ করা যাবে?
অপরাধী সত্যি বলছে না কি মিথ্যা? তা জানতে পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকটর টেস্ট করা হয়। তবে যে নামেই ডাকা হোক না কেন, মিথ্যা কথা ধরাই এর কাজ। আর জি কর-কাণ্ডেও সম্প্রতি ধৃতদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। তারপর থেকেই এই নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। ১৯২১ সালে ‘লাই ডিটেকটর মেশিন তৈরি করেছিলেন জন অগাস্টাস লারসন। উদ্দেশ্য হল যন্ত্রের মাধ্যমে অপরাধীকে সত্য স্বীকার করানো। ভারতে পলিগ্রাফ, নারকো বা এই ধরণের টেস্টের জন্য আদালতের অনুমতি নিতে হয়। মামলার গুরুত্বের উপর…

)



