Australia Silent Pandemic: সাইলেন্ট প্যানডেমিকে শ্মশান হচ্ছে দেশ! সপ্তাহে একশোর বেশি মৃত্যু, সংক্রমণের আতঙ্কে কাঁটা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা মহামারীর ধাক্কা সামলে ওঠার পরই অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক নতুন এবং অত্যন্ত ভয়াবহ ‘নীরব মহামারী’ (Silent Pandemic) নিয়ে সতর্কবার্তা জারি করেছেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ায় প্রতি সপ্তাহে প্রায় ১০০ জন মানুষ মারা যাচ্ছেন এমন কিছু সংক্রমণের কারণে, যেগুলোর ওপর প্রচলিত কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক কাজ করছে না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ বা এএমআর (AMR)। এএমআর (AMR) কী? সাধারণত শরীরে কোনও ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সংক্রমণ হলে চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক বা…

)