সরকারি স্কুল নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার, আসছে নতুন এক নিয়ম
কলকাতা: এ বার রাজ্যজুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিকে গুণগত মানের বিচারে ‘র্যাঙ্ক’ দেওয়া হবে। আর সেই স্কুলগুলিকে ‘র্যাঙ্ক’ দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ‘স্টেট লেভেল স্কুল অ্যাক্রিডেশন অথরিটি’ হিসাবে ঘোষণা করল রাজ্য। কোন কোন মাপকাঠির উপর নির্ভর করে স্কুল গুলিকে ‘র্যাঙ্ক’ দেওয়া হবে তার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের। পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য। কমিটিতে রাখা হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের প্রধান শিক্ষককেও। রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী স্কুলগুলিকে এ বার তাঁদের…

