”অপরাধীরা গরাদের ভিতরে যাবে”, রিষড়ায় বার্তা রাজ্যপালের
আবীর দত্ত, রিষড়া : উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়ায় গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose )। রিষড়াকাণ্ডে ( Rishra ) কড়া বার্তা দিয়েছেন তিনি। রিষড়ায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কথা বলেন কমিশনার অফ পুলিশের সঙ্গে। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”অপরাধীরা গরাদের ভিতরে যাবে”। প্রথমে রাজ্যপাল যান রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, DIG বর্ধমান রেঞ্জ শ্যাম সিং। তাঁদের থেকে ঘটনা…

