Popular Tv Actress Death: পর্দায় বিষপানের পরেই বাস্তবে মৃত্যু! জনপ্রিয় অভিনেত্রী নন্দিনীর রহস্যমৃত্যুতে তোলপাড় টেলিদুনিয়া…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্নড় ও তামিল টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ নন্দিনী সিএম (Nandini CM)-এর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত তাঁর সহকর্মী ও অনুরাগীরা। বেঙ্গালুরুর নিজ বাসভবন থেকে এই তরুণী অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, বাবা-মায়ের উদ্দেশে লেখা ওই সুইসাইড নোটে নন্দিনী জানিয়েছেন, তিনি মানসিকভাবে প্রস্তুত না হওয়া সত্ত্বেও পরিবার থেকে তাঁকে বিয়ের জন্য অনবরত চাপ দেওয়া হচ্ছিল। এছাড়া বেশ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি…

