বধূবেশে ঐন্দ্রিলা, বরবেশে অঙ্কুশ, সবার অলক্ষ্যেই সেরে ফেললেন বিয়েটা?
কলকাতা: জল্পনা শুরু হয়েছিল, তাঁদের আগের ভিডিও থেকেই। আর এবার, একেবারে নববধূর সাজে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। পাশে বরবেশে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সবার আড়ালে কি চুপি চুপি বিয়েটা সেরে ফেললেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? আর তার পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন? ব্যাপারটা কী? নতুন বছরের শুরুতেই একটা ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছিল, জল্পনা বাড়িয়েছে তার সঙ্গের লেখা। তবে কি সত্যিই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)?…

