‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
ভোটচুরির অভিযোগে উত্তাল গোটা দেশ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে। সেই নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জোসেফ কুরিয়েন। প্রাক্তন বিচারপতি কুরিয়েনের মতে, মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যক্তিমাত্র। বিশেষ কোনও সুবিধা ভোগ করতে পারেন না তিনি। কোনও ব্যক্তিবিশেষ নয়, প্রতিষ্ঠানের হাতেই ন্যস্ত থাকা উচিত ক্ষমতা। নির্বাচন কমিশনার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার্থে আরও দৃঢ় সাংবিধানিক রক্ষাকবচের পক্ষে সওয়াল করেছেন বিচারপতি কুরিয়েন। কেরলের আইনজীবী সংগঠনের আয়োজিত ‘Independence of Election Commission of India: Compromised?’ অনুষ্ঠানে যোগ দিতে নিজের…

