প্রচণ্ড ঝাল, মশলাদার এই আইসক্রিম! পুরো শেষ করতে পারলে টাকা নেয় না দোকানদার
#নয়াদিল্লি: গ্রীষ্মে মন-প্রাণ ঠান্ডা করতে পার একটাই জিনিস, তা হল আইসক্রিম। সাধারণত বেশিরভাগ মানুষ আইসক্রিম পছন্দ করে। তবে একেকজন একেকররক স্বাদের আইসক্রিম পছন্দ করেন। হট অ্যান্ড স্পাইসি আইসক্রিমের ব্যাপারটা অবশ্য আলাদা। কিন্তু কেউ যদি আপনাকে এমন আইসক্রিম খাওয়ায়, তা ঠান্ডা না করে মুখে প্রায় আগুন ধরিয়ে দেয়, তাহলে কেমন হবে? এই ধরনের আইসক্রিম জাপানের ছোট্ট গ্রাম হিরাতাতে পাওয়া যায়। যারা এটি খেতে যান, তাদের কাছে এই আইসক্রিম শেষ করাটা একটি চ্যালেঞ্জ। এই আইসক্রিম মুখে দেওয়ার পর অনেকেই আর সেটা…

