Hardoi News: বৃদ্ধকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন DM, লেখপাল-রাজস্ব কর্তাকে সাময়িক বরখাস্ত ! প্রশাসনে চাঞ্চল্য
হরদই: ৯৪ বছর বয়স। সামনের দিকে ঝুঁকে পড়েছেন। তবুও ন্যায়বিচারের আশায় কোনওরকমে হাঁটতে হাঁটতে ডিএম অফিসে পৌঁছলেন শিবকরণ দ্বিবেদী। তাঁকে দেখে অবাক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কী এমন ঘটেছে, যার জন্য এক বৃদ্ধ মানুষকে এত কষ্ট করে অফিসে আসতে হল? শশব্যস্তে চেয়ার ছেড়ে উঠে যান বৃদ্ধের কাছে। শিবকরণ ক্ষুব্ধ। তিনি আগেও একই অভিযোগ নিয়ে দু’বার এসেছেন, কিন্তু কোনও শুনানি হয়নি। শিবকরণকে প্রথমে চেয়ারে বসান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তারপর মন দিয়ে শোনেন তাঁর সমস্ত অভিযোগ। বৃদ্ধ শিবকরণ জানান, তাঁর চাষজমি আছে। কিন্তু গ্রামের…


