WB Health Department: পোস্টার রহস্য! অবশেষে রাজ্যে নতুন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা নিয়োগ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের স্থায়ী শীর্ষ অধিকর্তা পদে কে বসবে তা নিয়ে জল্পনার অবসান ঘটল। রাজ্যের নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েকের নামেই সিলমোহর দিল রাজ্য সরকার। সেপ্টেম্বর মাসে অবসর নিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডাঃ দেবাশিস ভট্টাচার্য। তারপর থেকেই পরবর্তী অধিকর্তা কে হবে তা নিয়ে কথা চলছিলই। সার্চ কমিটি তিনজনের নাম সরকারের কাছে পাঠিয়েছে। নিয়ম অনুযায়ী সেখান থেকেই একজনকে বেছে নেবে নবান্ন। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রবীণ অধ্যাপক কমিটির তালিকায় ঠাঁই পাননি বলে অভিযোগ। আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তিও দেয়…

