Deadliest Snowfall: ভয়াল তুষারপাতে মৃত্যুপুরী! নিজের বাড়ির দরজার বাইরেই কয়েক মিটার বরফের তলায় ৯১ বছরের বৃদ্ধা…দেহের পাশে পড়ে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল নয়, এবার জাপান। ভয়াবহ তুষারপাত সূর্যোদয়ের (heavy snow in Japan) দেশে। ২ সপ্তাহে অন্তত পক্ষে ৩০ জনের মৃত্যু ঘটেছে (30 deaths in two weeks)। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক সম্ভবত এক ৯১ বছরের বৃদ্ধার করুণ মৃত্য়ুর ঘটনাটি। জাপানে গত দুই সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাত ঘটেছে। এর জেরেই সেখানে এত জনের মৃত্যু হয়েছে। মরদেহের পাশে বেলচা গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জন মারা গিয়েছেন। আওমোরির একটি এলাকায় নিজের বাড়ির সামনেই তিন মিটার…

