কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর রিপোর্ট তলব হাইকোর্টের
কলকাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর রিপোর্ট তলব হাইকোর্টের। তৎকালীন IO ও হোমগার্ডের জামিনের আবেদনের শুনানিতে রিপোর্ট তলব। শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে CBI-কে, নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। শুক্রবারই দুই পুলিশ কর্মীর জামিনের আবেদনের পরবর্তী শুনানি । এক সপ্তাহ সময় চায় সিবিআই, ৪ দিনের মধ্য়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতির। ৩১ জুলাই পর্যন্ত দুই পুলিশকর্মীকে জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আর্জি দুই পুলিশ কর্মীর। মূলত, সম্প্রতি কাঁকুড়গাছির বিজেপি কর্মী…

