
কলকাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর রিপোর্ট তলব হাইকোর্টের। তৎকালীন IO ও হোমগার্ডের জামিনের আবেদনের শুনানিতে রিপোর্ট তলব। শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে CBI-কে, নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।
শুক্রবারই দুই পুলিশ কর্মীর জামিনের আবেদনের পরবর্তী শুনানি । এক সপ্তাহ সময় চায় সিবিআই, ৪ দিনের মধ্য়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতির। ৩১ জুলাই পর্যন্ত দুই পুলিশকর্মীকে জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আর্জি দুই পুলিশ কর্মীর।
মূলত, সম্প্রতি কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন নারকেলডাঙা থানার ওসি সহ ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩১ জুলাই পর্যন্ত, জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তিন জন পুলিশ অফিসার, যার মধ্যে একজন ইতিমধ্যেই চাকরি অবসরপ্রাপ্ত। যে সময় এই ঘটনা ঘটেছিল, ২০২১ সালে, তখন শুভজিৎ সেন নারকেলডাঙা থানার অফিসার ইনচার্জ ছিলেন। এবং আরও দুইজন অফিসার রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ , কোর্টে এসে আত্মসমর্পণ করেন।
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল সিবিআই ১৮ জনের নামে, চার্জশিট জমা করা হয়েছিল। তার মধ্যেই এই তিন জন পুলিশ কর্মীরা বাদ ছিলেন। এদিন আদালতে এসে জানালেন যে, এদেন মধ্যে একজন ইতিমধ্যেই অবসর নিয়েছেন। কিন্তু এই চারজন পুলিশ অফিসারকেই আজকে জেলে যেতে হচ্ছে বলে জানিয়ে দেয় আদালত। এবং তাঁদের আগামী ৩১ জুলাই পর্যন্ত জেলে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন OC, SI এবং হোমগার্ডকে জেলে পাঠাল বিশেষ সিবিআই আদালত। জেল হেফাজতে পাঠানো হয়েছে তৃণমূল কর্মী সুজাতা দে কেও। বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। ৪ বছর পর সেই মামলাতেই নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠায় CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত।
(Feed Source: abplive.com)
