গুজরাটের ডিমভর্তি ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা বাংলাদেশের, কলকাতাতেও পাঠাচ্ছে না পদ্মার ইলিশ!
Bangladesh Hilsha: পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার বাংলাদেশ সরকার এদেশ থেকে ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ওদিকে আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে এবার পুজোয় বাংলাকে ইলিশ ‘উপহার’ পাঠাচ্ছে না বদলের বাংলাদেশ! দেবব্রত ঘোষ: গুজরাট থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে রফতানি করা হয়েছিল। কিন্তু ডিমভর্তি গুজরাটের ইলিশ বাংলাদেশে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি পদ্মার ইলিশ এদেশে পাঠানোর ছাড়পত্রও মেলেনি। তাই পুজোর আগে কলকাতায় পদ্মার ইলিশে রসনা তৃপ্তির গুড়ে বালি! পুজোর…

)