Bangladesh: বদলের বাংলাদেশে নিষিদ্ধ ‘হিজবুত তাহরীর’!
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে নিষিদ্ধ হিজবুত তাহরীর। পুলিসের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, এই সংগঠনের সমস্ত কার্যকলাপই শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ পুলিসের সদর দফতর সূত্রে খবর, বাংলাদেশে যদি কোনও সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে সেই সংগঠনের সমস্ত কার্যকলাপই দণ্ডনীয় অপরাধ। ফলে হিজবুত তাহরীর সভা. সমাবেশ, মিছিল, এমনকী পোস্টার বা লিফলেট বিলিও এখন বেআইনি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্য়ক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ…

