Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Bangladesh: বদলের বাংলাদেশে নিষিদ্ধ ‘হিজবুত তাহরীর’!
Bangladesh: বদলের বাংলাদেশে নিষিদ্ধ ‘হিজবুত তাহরীর’!

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে নিষিদ্ধ  হিজবুত তাহরীর। পুলিসের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, এই সংগঠনের সমস্ত কার্যকলাপই শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ পুলিসের সদর দফতর সূত্রে খবর, বাংলাদেশে যদি কোনও সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে সেই সংগঠনের সমস্ত কার্যকলাপই দণ্ডনীয় অপরাধ। ফলে  হিজবুত তাহরীর সভা. সমাবেশ, মিছিল, এমনকী পোস্টার বা লিফলেট বিলিও এখন বেআইনি।  সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্য়ক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এর আগে,  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ…

Read More

পেট্রোল-ডিজেল গাড়ি কি নিষিদ্ধ হয়ে যাবে? কোমর বাঁধছে সরকার, বড় আপডেট
পেট্রোল-ডিজেল গাড়ি কি নিষিদ্ধ হয়ে যাবে? কোমর বাঁধছে সরকার, বড় আপডেট

Cars- সরকারি কর্তাদের একাংশ চাইছেন, মুম্বইতে শুধুমাত্র সিএনজি এবং ইলেকট্রিক গাড়িই চলুক। তবেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে থাকবে। সরকারি কর্তাদের একাংশ চাইছেন, মুম্বইতে শুধুমাত্র সিএনজি এবং ইলেকট্রিক গাড়িই চলুক। তবেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে থাকবে। দিল্লির মতো শহর মুম্বইও দূষণে জেরবার। ‘এয়ার কোয়ালিটি’ নিম্নগামী। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুধু মুম্বই শহর নয়। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন (MMR)-এর মধ্যে থাকা থানে, রায়গড় ও পালঘর জেলাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে খবর। আইএএস অফিসার সুধীর কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে এই কমিটি ইতিমধ্যেই কাজ…

Read More

Bangladesh: বদলের বাংলাদেশে এবার ‘নিষিদ্ধ’ ইসকন?
Bangladesh: বদলের বাংলাদেশে এবার ‘নিষিদ্ধ’ ইসকন?

সেলিম রেজা ও মহাম্মদ আলী সুমন, ঢাকা:  বদলের বাংলাদেশে এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠল। কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দল হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, ‘বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা না হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে’। ঘটনার সূত্রপাত  ৫ নভেম্বর। স্থানীয় এক ব্যবসায়ী  ওসমান আলির ইসকনবিরোধী পোস্টকে কেন্দ্র করে সেদিন সংঘর্ষ বেঁধে যায় চট্টগ্রামে।  ওসমান ও তাঁর ভাইকে ঘেরা করে রাখেন ইসকনের শতাধিক সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে পৌঁছয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এমনকী বিজিবিও। উদ্ধার করা…

Read More

Bangladesh: আকুর সদস্য দেশের সঙ্গে সরাসরি আর্থিক লেনদেন নয়! নির্দেশিকা জারি বাংলাদেশে…
Bangladesh: আকুর সদস্য দেশের সঙ্গে সরাসরি আর্থিক লেনদেন নয়! নির্দেশিকা জারি বাংলাদেশে…

সেলিম রেজা, ঢাকা: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কোনো লেনদেন করা যাবে না! লেনেদেন করতে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেই! নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক। আকু হল, একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। যার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক লেনদেন চলে। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এই ব্যবস্থায় ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির দায় অর্থ পরিশোধ করে।…

Read More

টাকা বড় বালাই, ধূমপানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নিউজিল্যান্ড ও মালয়েশিয়া
টাকা বড় বালাই, ধূমপানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নিউজিল্যান্ড ও মালয়েশিয়া

অবশেষে প্রকাশ্যে আর ধূমপানে কোনও নিষেধাজ্ঞা থাকল না নিউজিল্যান্ড কিংবা মালয়েশিয়ার মত দেশগুলিতে। এই দুটি দেশের সরকার ধূমপানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক সময়ে। সরকারি রাজস্বের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ায় বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সরকারগুলির কাছে। সম্ভবত সেই কারণেই এই সিদ্ধান্ত বদল মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ডের নতুন সরকার ধূমপানের উপর নিষেধাজ্ঞা তোলা এবং সিগারেট বিক্রির উপর নিষেধাজ্ঞা তোলার জন্য প্রাথমিকভাবে ১০০ দিনের মধ্যে নতুন আইন প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে মালয়েশিয়া সরকারও এমনই প্রস্তাব আনতে চলেছে…

Read More

দু’শোর বেশি লোন অ্যাপ নিষিদ্ধ ভারতে! বড়সড় পদক্ষেপ সরকারের
দু’শোর বেশি লোন অ্যাপ নিষিদ্ধ ভারতে! বড়সড় পদক্ষেপ সরকারের

কলকাতা: একের পর একে অভিযোগ উঠছিলেন চিনা বেটিং ও ঋণ সংক্রান্ত অ্যাপগুলির বিরুদ্ধে। এবার নড়ে বসল ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি ঋণ সংক্রান্ত অ্যাপ নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তৃতীয় পক্ষের লিঙ্ক-এর মাধ্যমে কাজ করে এমন ধরনের অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এই সমস্ত অ্যাপ তথ্য ও প্রযুক্ত আইনের ৬৯ ধারা লঙ্ঘন করছে। তার ফলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা…

Read More

দুই বছরের জন্য নির্বাসিত হলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার! কিন্তু কেন?
দুই বছরের জন্য নির্বাসিত হলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার! কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মরফিন (Morphine) নামক নিষিদ্ধ মাদক সেবনের দায়ে দুই বছরের জন্য নির্বাসিত হলেন আশুতোষ মেহতা (Ashutosh Mehta)। সুত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় জাতীয় মাদক বিরোধী সংস্থা (NADA) তাঁকে দুই বছরের জন্য নির্বাসিত করেছে। গত ১৪ সেপ্টেম্বরের একটি নির্দেশিকায় অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের তরফে এই নির্বাসনের কথা জানানো হয়েছে। ভারতীয় ফুটবলে এই রাইট ব্যাক খুব পরিচিত নাম। এক সময় আই লিগের ক্লাব মুম্বই এফসি-র (Mumbai FC) হয়ে খেলা শুরু করেন তিনি। এরপর…

Read More

কলেরার জেরে কোপ ফুচকায়, নিষেধাজ্ঞা নেপালে
কলেরার জেরে কোপ ফুচকায়, নিষেধাজ্ঞা নেপালে

কাঠমাণ্ডু: নিদেনপক্ষে বারো জনের দেহে এর মধ্যেই কলেরার (Cholera) সংক্রমণ মিলেছে। এর পর কি আর ঝুঁকি নেওয়া যায়? পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগেই তাই  ফুচকা (Pani Puri)বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল নেপালের (Nepal)কাঠমান্ডু উপত্যকার ললিতপুর মেট্রোপলিটন সিটি প্রশাসন। কেন ‘কোপে’ ফুচকা: শহরের কোথাও ফুচকা বিক্রি করা যাবে না। নিষেধাজ্ঞা জারি হয়েছে ফুচকার যে কোনও ধরনের বিলি-বন্দোবস্তেও। জিভে জল আনা খাবারের উপর এমন কোপ কেন? প্রশাসনের দাবি, যে জল ছাড়া ফুচকার অনেকের কাছেই বিস্বাদ, তাতেই কলেরার ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। অতএব…

Read More