টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের নজর এড়াতে নিজের চেহারা বদলানো থেকে শুরু করে বারবার ভাড়াবাড়ি পরিবর্তন—একাধিক কৌশল নিয়েছিল বলে অভিযোগ মূল অভিযুক্ত হৃতিক কুমার ওরফে রোশন ফাইটারের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, গ্রেফতার এড়াতেই এই পদক্ষেপ করেছিল সে। তদন্তকারীদের দাবি, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা হৃতিক প্রায় চার বছর আগে মুম্বইয়ে আসে। সেখানে সে র্যাপিডো চালকের কাজ করত। মুম্বইয়ে আসার আগে তার লম্বা চুল ছিল। কিন্তু টাইগার শ্রফকে…

