পুজোর আগেই ফের ডার্বি! নর্থইস্টকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলও
East Bengal: হ্যাটট্রিক করলেন ডেভিড লালানসাঙ্গার। অভিষেক ম্যাচে গোল দুই বিদেশিরও। জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগে ফের ডার্বি। মোহনবাগানের পর আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল। দ্বিতীয় সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিল লাল-হলুদ বাহিনী। হ্যাটট্রিক করলেন ডেভিড লালানসাঙ্গার। এদিন ম্যাচে শুরুতে কিন্তু ঝাঁঝ বেশি ছিল নর্থইস্টের। বস্তুত, ম্যাচের ২ মিনিটেই গোলও পেয়ে যায়। ইস্টবেঙ্গলে ডিফেন্সে জিভুলিচ ভুলে গোল করে যান আলাদিন আজারাইয়। কয়েক মিনিট পরই ফের গোলের সুযোগ। তবে এবার কোনওমতে পতন রোধ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার ফুর্বা লাচেনপাকে। ১১…

)
)