আগুনের গ্রাসে ছ’টি বাড়ি! শীতের শহরে একবালপুরের বাসিন্দারা এখন গৃহহীন
#কলকাতা: বুধবার রাতে একটার কিছু সময় পরে হঠাৎ ই দেখা যায় বন্ধ ঘর থেকে ধোঁয়া, স্থানীয়দের শীতের ঘুম ভাঙতেই আগুন দেখে ঘর থেকে আসবাবপত্র সব কিছু সরানোর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। বন্ধ ঘর থেকে আগুনের লেলিহান শিখা কয়েক মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতে, স্থানীয়রা হাজারও চেষ্টা করলেও পুড়ে যায় ছ’টি ঘর, তার মধ্যে তিনটি ঘর পুরোপুরি ভস্মীভূত। স্থানীয়রা ঘটনার ভয়াবহতা বুঝেই দৌড়ে আসে ঘটনাস্থলে, হাতে করে জল দিতেই আগুনের শিখা কিছুটা তার জোর কমায়। রাত একটার…

