অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
সন্দীপ সরকার, কলকাতা: অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্যের জন্য শুধু ক্রিকেটীয় মুন্সিয়ানা থাকলেই চলবে না, লাগবে সাহস। ডাকাবুকো ক্রিকেট খেলে ধাক্কা দিতে হবে অজিদের মনোবলে। তবেই মোক্ষলাভ সম্ভব। ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া (India vs Australia)। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে মাল্টি ডে সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার ক্রিকেটার অভিপ্রায় বিশ্বাস। তাঁর সঙ্গে দেখা করে সাফল্যের মন্ত্র দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক হিসাবে যিনি নিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস রচনা করেছিলেন। স্টিভ ওয়র জয়ের অশ্বমেধ যাঁর নেতৃত্বে হ্যাঁচকা টানে মাটিতে…

