আমদাবাদে বিশ্বকাপের ফাইনাল, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতে রেকর্ড কেমন? কী বলছে পরিসংখ্যান?
আমদাবাদ: মায়ানগরীতে সেমিফাইনালে টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিজেদের টিকিট পাকা করেছে ভারতীয় দল। আজ খেতাবি লড়াই। আমদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs NZ Final)। নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi stadium) আর ফাইনাল মানেই ভারতীয় সমর্থকদের স্মৃতিতে ভেসে আসে ২০২৩ সালের নভেম্বর মাসের সেই রাতের কথা। সেবার দুরন্ত এক টুর্নামেন্টের পর ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার হাতে পরাজিত হয়েছিল ভারত। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কী ভারতীয় দলের ইতিহাস কেবলই হতাশার? কী বলছে…

