এশিয়ান গেমসের হকি সেমিফাইনালে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
আইচি নাগোয়া: এশিয়ান গেমসে (Asian Games 2026) হকির নাটকীয় সেমিফাইনাল। রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে গেল ভারত। সেই সঙ্গে রুপোর পদক নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত সিংহরা। বৃহস্পতিবার ম্যাচে নাটকীয় উত্থান পতন হল। শেষ মুহূর্তের গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল ভারত। জিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অভিষেকের শেষ মুহূর্তের গোলে শেষ হাসি ভারতের। অথচ ম্যাচের শুরুটা ঠিল অন্যরকম। ভারতের দাপটের সামনে দাঁড়াতেই পারছিল না পাকিস্তান। অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোল (৫ ও ১৩ মিনিট) এবং সুখজিৎ সিংহের (২৩ মিনিট) গোলে ভারত…

