রায়পুর সিরিজ় জয়ের হাতছানি, নতুন স্টেডিয়ামে ভারতের রেকর্ড কেমন? ২২ গজই বা কেমন হবে?
রায়পুর: রাঁচিতে শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে টানটান লড়াই। শেষমেশ ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার পড়শি রাজ্যের রায়পুরে সিরিজ় পকেটে পুরে নেওয়ার হাতছানি কেএল রাহুলদের সামনে। বুধবার, ৩ ডিসেম্বর দিনরাতের এই ম্য়াচের আগে ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই শহরে পৌঁছে গিয়েছে। শহীদ বীরনারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্য়াচ। এই স্টেডিয়ামে খুব বেশি আন্তর্জাতিক ম্য়াচ খেলাই হয়নি। ভারতীয় দল এখানে কেবল…

