সহজ ক্যাচ ফেলেছিলেন রাহুল, উইকেট নিয়ে কেন এমন অদ্ভুত সেলিব্রেশন বুমরার?
গুয়াহাটি: ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বেশ বিরল ছবিব দেখা গেল গুয়াহাটিতে । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে আগে হচ্ছে চা পানের বিরতি । পরে হচ্ছে লাঞ্চ ব্রেক । পূর্ব ভারতে তাড়াতাড়ি সূর্যাস্তের কথা মাথায় রেখে । শনিবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা পানের বিরতির ঠিক আগের বলে এইডেন মারক্রামের স্টাম্প ছিটকে দেন যশপ্রীত বুমরা । সেটাই দক্ষিণ আফ্রিকা ইনিংসে ভারতীয় বোলারদের প্রথম ধাক্কা । তারপরই ভারতীয় ফাস্টবোলারকে দেখা যায় দুহাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করছেন…

