মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
নিউ চণ্ডিগড়: সিরিজ আগেই খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুটো ম্য়াচে হেরে সিরিজ হারতে হয়েছিল। কিন্তু শেষ ম্য়াচ জিতে অন্তত লজ্জা কিছুটা এড়াল ক্যারিবিয়ান শিবির। ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে নিউ চণ্ডিগড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শাই হোপ। ক্যারিবিয়ান অধিনায়ক ১৬২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। আর ইনিংস খেলে মাঠ ছাড়ার পর মহেন্দ্র সিংহ ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান অধিনায়ক। হোপ জানান, বেশ কিছুদিন আগে ধোনির সঙ্গে এক আলাপচারিতায় ধোনি তাঁকে বলেছিলেন, ক্রিকেটে রান তাড়ানোর সময় বা বড় ইনিংস খেলার সময় একজন…

