Abhimanyu Easwaran Snub: ‘আমাদের কোনও দরকার নেই’, জাতীয় দলে বঞ্চিত বঙ্গ তারকা! কী যুক্তি প্রধান নির্বাচক আগরকরের?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত এশিয়া কাপের ফাইনালে (India In Asia Cup Final 2025) ওঠার পরদিনই, অজিত আগরকরের (Ajit Agarkar) নির্বাচক কমিটি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিল বৃহস্পতি দুপুরে (India Test Squad vs West Indies Series 2025)। উইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমন গিলরা (Shubman Gill)। ১৫ সদস্যের দলে এবারও ঢুকতে পারলেন না বাংলার তারকা ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। বিগত তিন বছর ধরে টেস্ট স্কোয়াডে ঢোকার লড়াই দেরাদুনের ৩০ বছরের বাসিন্দা।…

)