Vaibhav Sooryavanshi: সবথেকে দ্রুত ১৫০ ছক্কা! বৈভব সূর্যবংশীর সামনে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ
Vaibhav Sooryavanshi: সিরিজের প্রথম ম্যাচে টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার সিরিজ পকেটে পোরার লড়াই ভারতের। একইসঙ্গে বৈভবের সামনে নয়া নজির গড়ার সুযোগ। ইংল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরু থেকেই ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী তরুণ ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। এই সংক্ষিপ্ততম ফরম্যাটে ইতিমধ্যে ৩৭টি ম্যাচের ৩৭টি ইনিংসে খেলে ১৩৯টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এই বামহাতি ওপেনার। জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি…

