India’s Oil Supply Explained: মাত্র ২৫ দিনের তেল আছে ভারতের, হরমুজ প্রণালী ‘বন্ধ’ হতেই মহাসঙ্কট, সোনা-রুপোর দামেও বিরাট প্রভাব
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েলের রক্তক্ষয়ী সংগ্রামের ভয়াবহ পরিণতির প্রভাব ভারতেও পড়ছে। তেল-বাণিজ্য-শেয়ার মার্কেট এবং সোনা-রুপোর দামের উপর বিরাট প্রভাব ফেলতে চলেছে। গত শনিবার আমেরিক-ইজরায়েল যৌথ ভাবে ইরানে হামলার পর থেকেই ইরান পাল্টা দিতে শুরু করেছে। যুদ্ধ যদি আরও তীব্র হয় তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। যা এখন কার্যত বন্ধ বললেই চলে। এর ফলে ভারতের মাসিক তেল সরবরাহের অর্ধেক বিপন্ন হয়ে পড়বে! ‘স্ট্রেইট অফ হরমুজ’ বা হরমুজ প্রণালী কী? হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত…
