BJP West Bengal win impact on Bangladesh: বদলের বাংলাদেশ: মমতা সরতেই খুশির হাওয়া পদ্মাপারে, তিস্তার জল পেতে মরিয়া BNP-এর তারেক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির উত্থানকে ‘নতুন দিগন্ত’ হিসেবেই দেখছে বাংলাদেশ। বুধবার (৬ মে, ২০২৬) বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি-র পক্ষ থেকে বিজেপি-কে অভিনন্দন জানানো হয়েছে। বিএনপি-র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের এই ক্ষমতার পরিবর্তন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। তিস্তা চুক্তির বাধা কি কাটল? বিএনপি-র অভিযোগ, গত ১৫ বছর ধরে তিস্তা জলবণ্টন চুক্তি বাস্তবায়নের পথে…

