‘আমেরিকায় ঢোকার কোনও অধিকার নেই…’, ভারতে মার্কিন দূতাবাসের পোস্ট ঘিরে শোরগোল
নয়াদিল্লি: কর্মসূত্রে আমেরিকায় পা রাখা মানুষজনই নয় শুধু, উচ্চশিক্ষাতেও বিদেশিদের আগমন ঠেকানোর চেষ্টা চলছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএবং তাঁর সরকার বিদেশি বিতাড়নে অতি তৎপর হয়ে উঠেছে। নামী ইউনিভার্সিটিতে পাঠরত বিদেশি পড়ুয়াদেরও শনাক্তকরণের প্রচেষ্টা চলছে সেখানে। সেই নিয়ে লস অ্যাঞ্জেলস-সহ আমেরিকার বিভিন্ন শহর এই মুহূর্তে অগ্নিগর্ভ। আর তার মধ্যেই ভারতীয়দের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা এখানে আমেরিকার দূতাবাসের। বলা হয়েছে, বৈধ পর্যটকদের দেশে স্বাগত জানিয়ে চলছে আমেরিকা। কিন্তু তার অর্থ আমেরিকায় প্রবেশ কোনও অধিকার নেই। আমেরিকার নেওয়ার্ক বিমানবন্দরে পিছমোড়া করে, হাতকড়া…

