মনােমালিন্য, ঝামেলা সবই এখন অতীত, ফের বিরাট বন্দনায় গৌতম গম্ভীর
মুম্বই: গত আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্য়াচের ফাঁকেই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল যে দু দলের প্রস্তুতি পর্বে নিজে থেকে এগিয়ে এসে গৌতম গম্ভীর হাত মিলিয়েছিলেন বিরাট কোহলির সঙ্গে। যে ছবি গত ৫-৭ বছরে দেখা যায়নি তেমনই কিছু ছবি ফুটে উঠেছিল এরপর থেকে। ঝামেলা, কোন্দল, হাতাহাতি সব কিছুই অতীত। বিরাট ও গম্ভীরের সম্পর্ক যে এখন অনেক মধুর, তা কিন্তু কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটের সোশ্য়াল মিডিয়ায় এক সাক্ষাৎকারে দেখা গিয়েছে। এবার আরও একবার বিরাট বন্দনা শোনা গেল…

