IOA মুখের উপর বলে দিল BCCI- কে ভারতীয় ক্রিকেটারদের হোটেল নিয়ে কোনও স্পেশাল খাতিরদারি নয়, এশিয়ান গেমসের আগে বড়সড় আপডেট
ক্রিকেট দলের হোটেল নিয়ে তুলকালাম, এশিয়ান গেমসের হোটেল পছন্দ না হওয়ায় প্রথমে দ্বিতীয় সারির দল পাঠানোর কথাও ভেবেছিল – কিন্তু এখন আইওএ বলে দিয়েছে প্লেয়ারদের পছন্দের হোটেলে রাখতে গেলে বোর্ডকেই বুঝে নিতে হবে৷ নয়াদিল্লি: ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদন অনুসারে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, এশিয়ান গেমস উপলক্ষে আইচি-নাগোয়ায় অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের থেকে আলাদাভাবে নিজেদের ক্রিকেটারদের জন্য বিশেষ আবাসনের ব্যবস্থা করতে চাইলে বিসিসিআই-কেই খেলোয়াড়দের যাবতীয় দায়িত্ব নিতে হবে৷ এর মধ্যে রয়েছে যেমন খাবারের জোগাড় করা তেমনিই রয়েছে সঠিক…

