খবরের কাগজ, গ্যাস সরবরাহ বন্ধ ! ভারতীয় কূটনীতিকদের ‘জব্দ’ করতে মরিয়া নির্লজ্জ পাকিস্তান !
নয়াদিল্লি : ভারতের ‘অপারেশন সিঁদুরে’ কালঘাম ছুটে গিয়েছিল পাকিস্তানের। কিন্তু, ভারতের প্রত্যাঘাতের মুখে দাঁড়াতে পারেনি তারা। সংঘর্ষবিরতিতে আসতে বাধ্য হয়েছিল। যদিও পাল্টা সুযোগ খোঁজার চেষ্টায় কোনও খামতি রাখছে না শাহবাজ শরিফের প্রশাসন। তাই গত জুন মাস থেকেই ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপর নানা বিধি-নিষেধ আরোপ করে নিজেদের গায়ের জ্বালা মেটানোর চেষ্টা করছে পাকিস্তান। অন্তত তাদের সাম্প্রতিক পদক্ষেপ দেখে এমনই মত প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। ভারতীয় দূতাবাসে খবরের কাগজ সরবরাহ রুখে দিয়েছে পাকিস্তান প্রশাসন। খবরের কাগজের স্থানীয় ভেন্ডর ও ডিস্ট্রিবিউটরদের…

